News71.com
 Bangladesh
 11 Mar 21, 12:15 PM
 220           
 0
 11 Mar 21, 12:15 PM

রাণীশংকৈলে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু।।

রাণীশংকৈলে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাউদ্দীন (১০) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মমরেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।আলাউদ্দীন রাণীশংকৈল উপজেলার বড়দাখণ্ড এলাকার কফিল উদ্দীনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ ব্রিক্সের মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আলাউদ্দীন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন