News71.com
 Bangladesh
 11 Mar 21, 10:12 AM
 235           
 0
 11 Mar 21, 10:12 AM

সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ‘কভিডমুক্ত’ সনদ বাধ্যতামূলক।। স্বরাষ্ট্র মন্ত্রী

সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ‘কভিডমুক্ত’ সনদ বাধ্যতামূলক।। স্বরাষ্ট্র মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নিতে অতিথিদের সঙ্গে করোনা ভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ রাখা বাধ্যতামূলক। সনদের মেয়াদ ৪৮ ঘণ্টা পর্যন্ত গ্রহণযোগ্য হবে। 

 

গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তাবিষয়ক উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আসা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তিরাসহ বিদেশি অতিথিদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সব অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। তিনি আরো জানান বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেও নিরাপত্তাব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন