News71.com
 Bangladesh
 11 Mar 21, 10:11 AM
 239           
 0
 11 Mar 21, 10:11 AM

সীমান্ত হত্যা কমিয়ে আনতে বিজিবি-বিএসএফ বৈঠক।।

সীমান্ত হত্যা কমিয়ে আনতে বিজিবি-বিএসএফ বৈঠক।।

 

নিউজ ডেস্কঃ সীমান্ত হত্যা কমিয়ে আনাসহ বেশ কিছু বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেলে ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি হেলিপ্যাড এলাকায় বিজিবি-বিএসএফ এর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালংগী বিজিবি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ৮৪৭/৬ সংলগ্ন ২৫০ গজ ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলীগঞ্জ থানার গোপালহাট পোষ্টের নয়াবাড়ি হেলিপ্যাড এলাকায় বিকেলে বিজিবি ও বিএসএফ এর পূর্ব  নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, উভয় দেশের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাকারবারি, কাঁটা তারের বেড়া কেটে ফেলা, সীমান্ত এলাকায় ফায়ারিং, মানব ও মাদক পাচার রোধ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সহ আন্তঃরাষ্ট্রীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। এসব বিষয়ে উভয় পক্ষেই এক আন্তরিকতাপূর্ণ সিদ্ধান্তে পৌঁছান বলে জানায় বিজিবির সূত্রটি। এতে বাংলাদেশের পক্ষে রংপুর ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক এবং ভারতের পক্ষে ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দেবেন্দ্র কুমার নেতৃত্ব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন