News71.com
 Bangladesh
 11 Mar 21, 09:13 AM
 256           
 0
 11 Mar 21, 09:13 AM

আজ বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ।।

আজ বৃহস্পতিবার পবিত্র শবে মিরাজ।।

 

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এদিনে মুসলমানরা ইবাদত করেন। এদিনে মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। করোনা মহামারির কারণে গত বছর শবে মেরাজের কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।

 

১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন