News71.com
 Bangladesh
 11 Mar 21, 09:10 AM
 190           
 0
 11 Mar 21, 09:10 AM

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না।। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না।। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে নিরাপত্তা ঘাটতি জনিত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের বিষয়ে কোনো গোপান সংবাদ নেই। এই ধরনের পরিস্থিতি হবে কি না আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমরা মনে করি সবাই বাংলাদেশকে ভালোবাসে, জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমাদের জাতির পিতার উৎসব অনুষ্ঠানে কেউ ডিস্টার্ব করবে বলে আমরা মনে করছি না। তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশ। সবার বাকস্বাধীনতা রয়েছে। কে কী বলল, অনেক সময় অনেকে অনেক কিছুই বলে থাকেন। যার কোনো অর্থ হয় না। আমি মনে করি এ ধরনের কোনো পরিস্থিতি হবে না। জাতির পিতার উৎসব অনুষ্ঠান করার জন্য আমরা সবার সহযোগিতা চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন