News71.com
 Bangladesh
 10 Mar 21, 11:19 AM
 313           
 0
 10 Mar 21, 11:19 AM

৬৯ কমিটির সদস্য সচিব।। রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভায়রা

৬৯ কমিটির সদস্য সচিব।। রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভায়রা

 

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মাসুম হাবিবের বিরুদ্ধে আইন ও ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ, শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ঢাকায় থাকা, অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। এবার তাঁর ভায়রা ডা. এ বি এম সেলিমুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে ৬৯টি পরিদর্শন কমিটির সদস্য সচিব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. সেলিমুজ্জামান। তিনি সম্পর্কে রামেবি ভিসি অধ্যাপক ডা. মাসুম হাবিবের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী)।

 

২০১৫ সালে তিনি রামেক থেকে অবসরে যান। এরপর বেসরকারি রাজশাহী বারিন্দ মেডিক্যাল কলেজে চাকরিতে যোগ দেন। তবে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ আদায়ের অভিযোগে সেখান থেকেও চাকরি হারান। এরপর রামেবির ভিসি বিশ্ববিদ্যালয়ের আইনকে পাশ কাটিয়ে গত বছরের ১ নভেম্বর ডা. সেলিমুজ্জামানকে সহকারী কলেজ পরিদর্শক পদে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন। শুধু তা-ই নয়, একই সঙ্গে তাঁকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও দেন ভিসি। আর ভিসির সঙ্গে আত্মীয়তাকে পুঁজি করে ডা. সেলিমুজ্জামান রামেবির আরেক বিতর্কিত কর্মকর্তা অধ্যাপক ডা. জাওয়াদুল হকের সঙ্গে হাত মিলিয়ে অবৈধভাবে ৬৯টি পরিদর্শন কমিটির সদস্যসচিব হন।

 

এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাস বলেন, রামেবি অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোতে স্বাচিপ সমর্থিত শত শত অধ্যাপক রয়েছেন। তাঁদের সরাসরি উপেক্ষা কিংবা পাশ কাটিয়ে চলছেন রামেবি ভিসি। শুধু তা-ই নয়, কট্টর জামায়াতের অনুসারী ও আত্মীয়-স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রামেবিতে স্বাধীনতাবিরোধী বলয় গড়ে তুলেছেন ভিসি অধ্যাপক ডা. মাসুম হাবিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন