News71.com
 Bangladesh
 09 Mar 21, 11:13 PM
 284           
 0
 09 Mar 21, 11:13 PM

৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে।। ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধ জাহাজ

৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে।। ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধ জাহাজ

 

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ তিনদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (০৮ মার্চ) মোংলা বন্দরে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দু’টিকে অভিবাদন জানায়। অধিনায়ক বানৌজা মংলা জাহাজ দু’টির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেব গোর্বধন রাজু ও জাহাজ দু’টির অধিনায়কবৃন্দ টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন।  তারা কমান্ডার খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৌ কমান্ডোগণদের সাথে কুশল বিনিময় করবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন