News71.com
 Bangladesh
 09 Mar 21, 11:13 PM
 281           
 0
 09 Mar 21, 11:13 PM

পিপিপি প্রকল্পে সৌদি বিনিয়োগ চায় বাংলাদেশ।।

পিপিপি প্রকল্পে সৌদি বিনিয়োগ চায় বাংলাদেশ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ অথরিটি) ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আহ্বান জানান। সোমবার (৮ মার্চ) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ও অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা সভা হয়। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। 

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন তার ভূয়সী প্রশংসা করেন সৌদি প্রতিমন্ত্রী। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়াকে তিনি বর্তমান সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে যে ঐতিহাসিক ভাতৃপ্রতীম সম্পর্ক রয়েছে তা নতুন উচ্চতায় নিয়ে বহুমাত্রিকতার রূপ দানে তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন