News71.com
 Bangladesh
 05 Mar 21, 09:36 PM
 284           
 0
 05 Mar 21, 09:36 PM

বঙ্গবন্ধু কন্যা ও সরকার খেলাধুলা বান্ধব।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বঙ্গবন্ধু কন্যা ও সরকার খেলাধুলা বান্ধব।। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খেলাধুলা বান্ধব। তিনি নিজেও একজন খেলাধুলা বান্ধব প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে। তিনি বলেন, আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের যুব ক্রিকেট টিম বিশ্বকাপে জয়লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলা বান্ধব সরকার বিধায়।

 

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন