News71.com
 Bangladesh
 05 Mar 21, 09:23 PM
 276           
 0
 05 Mar 21, 09:23 PM

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কিছুদিনের মধ্যে।। আইনমন্ত্রী আনিসুল হক

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কিছুদিনের মধ্যে।। আইনমন্ত্রী আনিসুল হক

 

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি। শুক্রবার (০৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

পরে মন্ত্রী স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, 'আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।'

 

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন