
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান সমন্বয়কসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়কসহ তিন সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট।