News71.com
 Bangladesh
 05 Mar 21, 09:16 PM
 243           
 0
 05 Mar 21, 09:16 PM

রূপগঞ্জে ট্রাক-কাভার্ভভ্যান সংঘর্ষে আহত ৩ জন।

রূপগঞ্জে ট্রাক-কাভার্ভভ্যান সংঘর্ষে আহত ৩ জন।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। আহতরা হলেন শরিয়তপুর জেলার পালং উপজেলার বুড়িপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে ইমান আলী, কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ এলাকার মৃত সামসুল আলমের ছেলে তাইজুল ইসলাম ও হিরা। 

 

ট্রাফিক পুলিশের পরিদর্শক মনির হোসেন বলেন, শুক্রবার দুপুরের দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় ড্রাম ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন