News71.com
 Bangladesh
 04 Mar 21, 11:05 PM
 301           
 0
 04 Mar 21, 11:05 PM

বিয়ে ও বিচ্ছেদ নিবন্ধন ডিজিটাল করতে হাইকোর্টে রাকিবদের রিট।।

বিয়ে ও বিচ্ছেদ নিবন্ধন ডিজিটাল করতে হাইকোর্টে রাকিবদের রিট।।

 

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইট তৈরি করে ছবিসহ বিয়ে ও বিচ্ছেদের ঘটনার নিবন্ধন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিমের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, ধর্ম সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নিবন্ধন ডিজিটালাইজেশন করার জন্য গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেওয়ার পরও পদক্ষেপ না নেওয়ায় এ রিট আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী।

 

রিট আবেদনে বলা হয়, বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ ও বিচ্ছেদের ঘটনা রেজিষ্ট্রেশন করা হয়, তা ডিজিটালাইজেশন না করার কারণে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। আগের বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করার ঘটনাও ঘটছে। ফলে সন্তানের পিতৃ পরিচয় নিয়েও জটিলতা তৈরি হচ্ছে। বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। একারণে বিয়ে ও ডিভোর্স রেজিষ্ট্রেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে হওয়া প্রয়োজন। ছবিসহ বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে সংশ্লিষ্ট নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন