News71.com
 Bangladesh
 04 Mar 21, 11:04 PM
 188           
 0
 04 Mar 21, 11:04 PM

পুরান ঢাকায় র‌্যাবের অভিযান।। ৬ লাখ টাকা জরিমানা

পুরান ঢাকায় র‌্যাবের অভিযান।। ৬ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ পুরান ঢাকার সাত রওজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। 

 

পলাশ কুমার বসু জানান, সাত রওজায় নুরুজ্জামান কসমেটিকস নামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিস ও বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও সরবরাহের অভিযোগে বাড়ির মালিকসহ দুইজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক নুরুজ্জামান পালিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন