News71.com
 Bangladesh
 04 Mar 21, 07:44 PM
 244           
 0
 04 Mar 21, 07:44 PM

উপাচার্য কলিমুল্লাহর বক্তব্য অসত্য, বানোয়াট, ভিত্তিহীন।। শিক্ষা মন্ত্রণালয়

উপাচার্য কলিমুল্লাহর বক্তব্য অসত্য, বানোয়াট, ভিত্তিহীন।। শিক্ষা মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন তা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়।

 

এতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। ইউজিসি তাদের নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণে তদন্ত সম্পন্ন করে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করে। ইউজিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিধায় এ প্রক্রিয়ার কোনো পর্যায়ে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই এবং এ সংক্রান্ত নাজমুল আহসান কলিমুল্লাহ সাহেবের অভিযোগ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

 

এ ছাড়া শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে দেওয়া কলিমুল্লাহর বক্তব্যকে নিতান্তই অনভিপ্রেত বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বলা হয়েছে, মন্ত্রীর সময়ানুবর্তিতার বিষয়টি সবার কাছে সুবিদিত। তিনি সময় মতো সকল সভায় অংশ নেন। সেদিন সবারই অনিচ্ছাকৃত বিলম্বকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে মন্ত্রীর বিরুদ্ধে কলিমুল্লাহ যে বক্তব্য রেখেছেন তা শুধু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনকই নয় নিতান্তই রুচি বিবর্জিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন