News71.com
 Bangladesh
 04 Mar 21, 07:43 PM
 247           
 0
 04 Mar 21, 07:43 PM

বিএনপি দেশের জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি দেশের জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

দেশের মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে। বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন, হয়েছেন মাদার অব হিউম্যানিটি। পক্ষান্তরে বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে আর এখন কৃত্রিম দরদ দেখায়।

 

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে সেসব সড়কগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগেই সারাদেশে চলমান সংস্কার কাজগুলো শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন