News71.com
 Bangladesh
 04 Mar 21, 07:42 PM
 233           
 0
 04 Mar 21, 07:42 PM

ডিএনসিসি মেয়রের সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।।

ডিএনসিসি মেয়রের সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর গুলশানস্থ নগর ভবনে, উভয়ের মধ্যকার এ সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা পরস্পর কুশলাদী বিনিময় করেন। হাইকমিশনার হাজনাহ মো. হাশিম মেয়র আতিকুল ইসলামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন