News71.com
 Bangladesh
 04 Mar 21, 06:39 PM
 280           
 0
 04 Mar 21, 06:39 PM

সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যার বিষয়টি দুঃখজনক।। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যার বিষয়টি দুঃখজনক।। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ দুই দেশের নিবিড় সম্পর্ক থাকার পরও সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে শেষে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, প্রকৃতপক্ষে সীমান্ত হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরে ঘটে থাকে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কী এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দুই পক্ষের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে সীমান্তে হত্যাকাণ্ড না হয়। আমার ধারণা, আমরা দুই পক্ষ এই সমস্যার সমাধান করতে পারব। তিনি আরও বলেন, বাংলাদেশকে নিশ্চয়তা দিতে চাই, যেকোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। আর এ দুদেশের মধ্যে উন্নয়নকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে। সেটা খুঁজে বের করতেই এ সফরে আসা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন