News71.com
 Bangladesh
 04 Mar 21, 06:38 PM
 260           
 0
 04 Mar 21, 06:38 PM

লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক।। স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক।। স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) 'স্বাভাবিক' মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মুশতাকের মৃত্যু ন্যাচারাল (স্বাভাবিক মৃত্যু)। এর সঙ্গে অন্য কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বুধবার (৩ মার্চ) বিকেলে মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় করা তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জমা দেওয়া হয়।

 

এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমি মন্ত্রণালয় থেকে বের হয়ে আসার সময় প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরে তা পড়ে বিস্তারিত বলতে পারব।’ গত ২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লেখক মুশতাক আহমেদ মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন