News71.com
 Bangladesh
 04 Mar 21, 12:18 PM
 255           
 0
 04 Mar 21, 12:18 PM

একদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।।

একদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।।

 

নিউজ ডেস্কঃ একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর। এ দিন বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সামনে রেখে ড. এস জয়শঙ্করের এ সফর। মোদীর সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক চূড়ান্ত করতেই তাঁর আগমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন