News71.com
 Bangladesh
 04 Mar 21, 12:17 PM
 254           
 0
 04 Mar 21, 12:17 PM

'ডিজিটাল বাংলাদেশ' নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজউইকে জয়ের নিবন্ধ।।

'ডিজিটাল বাংলাদেশ' নিয়ে যুক্তরাষ্ট্রের নিউজউইকে জয়ের নিবন্ধ।।

 

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক পত্রিকা নিউজউইক এর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিবন্ধ। নিবন্ধে বাংলাদেশ সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' কর্মসূচিতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ লক্ষাধিক আইটি পেশাজীবী ও ১০ হাজার আইটি উদ্যোক্তা তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন জয়।

 

'বাংলাদেশ: এশিয়ার বিস্ময়কর ডিজিটাল নেতা' শিরোনামে প্রকাশিত নিবন্ধটিতে জয় লিখেছেন, 'ডিজিটাল বাংলাদেশ শুরুর পর থেকে ১৩ লক্ষাধিক আইটি পেশাজীবী বাংলাদেশে স্থায়ী হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে ১০ হাজার আইটি উদ্যোক্তাও।'

 

নিবন্ধটিতে দক্ষিণ এশিয়ার দেশটির মাত্র এক দশকের মধ্যে ডিজিটালাইজেশনে রূপান্তরিত হওয়া ও এর ফলে কী সুফল পাচ্ছে এবং কীভাবে দেশটি তৃণমূল পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সুবিধা পৌঁছে দিচ্ছে, তা বিশ্লেষণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন