
নিউজ ডেস্কঃ বাস-মাইক্রোবাস সংঘর্ষে ফরিদপুর নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। মেয়রসহ আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কালিয়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার কালিয়া মোড় এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ হয়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। পৌর মেয়র নিমাই সরকারসহ ৪ জন আহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। মুমূর্ষ অবস্থায় পৌর মেয়রসহ আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।