News71.com
 Bangladesh
 03 Mar 21, 10:10 PM
 223           
 0
 03 Mar 21, 10:10 PM

পাবনায় প্রতারকচক্রের খপ্পরে শিশুদের উপবৃত্তির টাকা।।

পাবনায় প্রতারকচক্রের খপ্পরে শিশুদের উপবৃত্তির টাকা।।

 

নিউজ ডেস্কঃ প্রতারকচক্রের খপ্পরে শিশুদের উপবৃত্তির টাকা খোয়াল পাবনার ভাঙ্গুড়া উপজেলার অনেক অভিভাবক। প্রতারক মোবাইল ব্যাংকিং সিস্টেম প্রযুক্তির অপব্যবহার করে গত দু্ই দিন ধরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে এ টাকা হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত উপজেলার গজারমারা, মেন্দা খালপাট ও বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক অভিভাবকের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

 

প্রতারণার শিকার কয়েকজন অভিভাবক সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম রেজা।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম রেজা বলেন, প্রতারকরা ভুয়া শিক্ষক ও কর্মকর্তা সেজে ফোন দিয়ে ওটিপি নম্বর নিয়ে নগদ অ্যাকাউন্ট থেকে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে। অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতারণার বিষয়টি জানিয়েছেন। এরপর এই বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে আমরা জানিয়েছি এবং প্রতারকদের কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে এরই মধ্যে প্রচারণা শুরু করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন