News71.com
 Bangladesh
 03 Mar 21, 10:01 PM
 215           
 0
 03 Mar 21, 10:01 PM

পুরুষের নীরব কান্না কেউ শোনে না।।

পুরুষের নীরব কান্না কেউ শোনে না।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেছেন, পুরুষের নীরব কান্না কেউ শোনে না। পরকীয়া আমাদের সাজানো গোছানো সংসারকে শেষ করে দিচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষরা। আজ বুধবার (০৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

 

ক্রিকেটার নাসির-তামিমা ও এসিড মামলার আসামি মিলার বিরুদ্ধে মামলার সুষ্ঠু বিচার ও পরকীয়া বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের দাবিতে এই মানববন্ধন করে বাংলাদেশ-জার্মান হেল্প ফর ম্যান ফাউন্ডেশন। মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে, বিয়ে নিশ্চিত করা ও ব্যভিচারের দায়ে নারীর শাস্তির বিধান রাখতে হবে। দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন