
নিউজ ডেস্কঃ দি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল কেটনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। আজ বুধবার বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব (এসজি) তেনজিন লেকফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই অভিনন্দন জানান।
বিমসটেক মহাসচিব শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সফলভাবে কভিড-১৯ মহামারি মোকাবেলা করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় তার সরকারের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আশা করেন, আগামী দিনগুলোতে করোনা ভাইরাস পরিস্থিতির আরো উন্নতি হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভুটানের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দানকারী প্রথম দেশ।