News71.com
 Bangladesh
 02 Mar 21, 10:40 PM
 239           
 0
 02 Mar 21, 10:40 PM

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার নিবাস হবে।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার নিবাস হবে।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘রক্তধারা ’৭১’ এর আত্মপ্রকাশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসুরিদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য বহু সম্পত্তি দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন