
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) শিথিল করে আগামি ৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ২ সপ্তাহের জন্য দেশটির সেলাঙ্গর, জহুর, পিনেং রাজ্য এবং রাজধানী কুয়ালালামপুরে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ঘোষণা করা হয়েছিল। যা ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
আগামী ৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) চলাকালীন আন্তঃজেলা ভ্রমণ করতে পারলেও আন্তঃরাজ্য ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় সময় মঙ্গলবার (০২ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।