News71.com
 Bangladesh
 02 Mar 21, 10:35 PM
 252           
 0
 02 Mar 21, 10:35 PM

আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই।। অর্থমন্ত্রী

আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই।। অর্থমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশ 'তলাবিহীন ঝুড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ পেয়েছিল শক্ত ভিত্তি। 

 

বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতের মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু সেটি তিনি করতে পারেরনি। কিন্তু তার কন্যার হাত ধরেই সেই অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার প্রমাণ গত ২৬ ফেব্রুয়ারি এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার সুপারিশ মিলেছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এটা অর্জন করেছে বলে মন্তব্য করেন আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও বলেন, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই। আমরা গরিবও নই। এসময় অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বে যে কয়টি দেশ করোনা মহামারি মোকাবিলার পাশাপাশি ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে তারমধ্যে বাংলাদেশ অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন