News71.com
 Bangladesh
 02 Mar 21, 10:33 PM
 246           
 0
 02 Mar 21, 10:33 PM

ভৈরবে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

ভৈরবে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নবী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে শ্রীনগর পশ্চিমপাড়ার আমির আলীর ছেলে। সোমবার (০১ মার্চ) বিকেল ৫ টার সময় তাকে শ্রীনগর নতুন বাজার থেকে আটক করা হয়। মঙ্গলবার (০২ মার্চ) ভৈরব থানার এসআই মতিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নবী হোসেনকে শ্রীনগর নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে তার নিজ হেফাজতে রাখা ১৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পূর্বে তার বিরুদ্ধে ভৈরব থানায় ৪টি মাদকের মামলা রয়েছে। সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন