
নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগানে 'ও' লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি ফারদিন ইফতেফার দিহানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। আজ মঙ্গলবার (২ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবদনের জন্য আগামী ২১ মার্চ নতুন করে ধার্য করেন।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন আসামি দিহানের ডিএনএ টেস্ট করা হয়েছে, তবে রিপোর্ট পাওয়া যায়নি। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগকে ডিএনএ ও ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পর্যালোচনা করে দ্রুতই অভিযোগপত্র দাখিল করা হবে।