
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীতে নারী ছিনতাইকারীদের এক শক্তিশালী চক্রকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হলো জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার এদের জেলা সদরের রঘুরামপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের মাঝে ৬ জন নারী ছিনতাইকারী সদস্য আছেন। এদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন একজন পুরুষ সদস্যও। বিস্ময়ের বিষয় হলো, গ্রেপ্তার হওয়ার নারীদের ঠিকানা গ্রামাঞ্চলে। চক্রটিকে গ্রেপ্তারকালে ১০টি স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারে মাঠে নামে। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে জেলা সদরের রঘুরামপুর থেকে গ্রেপ্তার করেন।