News71.com
 Bangladesh
 02 Mar 21, 01:23 PM
 240           
 0
 02 Mar 21, 01:23 PM

আ.লীগ করায় মাকে 'মা' ডাকেন না ছাত্রদল নেতা।। মা ডাকেন খালেদা জিয়াকে

আ.লীগ করায় মাকে 'মা' ডাকেন না ছাত্রদল নেতা।। মা ডাকেন খালেদা জিয়াকে

 

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বেবি ইয়াছমিনের ছেলে এম রিফাত বিন জিয়াকে। তাঁকে পদ দেওয়ায় নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তোলপাড় চলছে। তবে পদ বাঁচাতে রিফাতের দাবি, আওয়ামী লীগ করায় তিনি নিজের মাকে ‘মা’ বলে ডাকেন না।

 

২৪ ফেব্রুয়ারি ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার পরই তোপের মুখে পড়েন আহ্বায়ক এম রিফাত বিন জিয়া। ২৬ ফেব্রুয়ারি ২১ সদস্যের আহ্বায়ক কমিটির ১৪ জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে রিফাত বলেন, 'আমার ‘মা’ আ.লীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে আমি ‘মা’ ডাকা থেকে বঞ্চিত হয়ে আসছি। বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া এখন আমার ‘মা’। জিয়া পরিবার আমার পরিবার।'

 

রিফাত বিন জিয়া আরো জানান, ১৯৭৯ সাল থেকে আমার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে এরশাদবিরোধী আন্দোলনের সময় একাধিক বার কারাবরণ করেছিলেন তিনি। নবগঠিত সরাইল উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, দীর্ঘ ১২ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় আছি। ২০১৮ সালে পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন