News71.com
 Bangladesh
 02 Mar 21, 09:52 AM
 274           
 0
 02 Mar 21, 09:52 AM

যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির নেতারা আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি।। পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির নেতারা আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি।। পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি।সোমবার (০১ মার্চ) মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনও কথা তোলেননি।’  

 

আব্দুল মোমেন বলেন, ‘ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দুই-একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে।’ তিনি বলেন, ‘আমরা বলেছি, আল-জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে, তা একেবারেই বেমানান।’ তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন