
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় লাটা হাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার যান) চালাতে গিয়ে জিলহাস হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলা নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার সকালে জিলহাস লাটা হাম্বা চালিয়ে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জিলহাসকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।