News71.com
 Bangladesh
 28 Feb 21, 09:03 PM
 271           
 0
 28 Feb 21, 09:03 PM

রাজবাড়ীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই জন।।

রাজবাড়ীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই জন।।

 

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে বিশেষ কায়দায় পাকস্থলীতে বহন করা ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান।

গ্রেফতার দু’জন হলেন লুৎফর রহমান মোল্লা (৪১) ও কুব্বাত আলী (৪৮)।

 

এসপি এমএম শাকিলুজ্জান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুর গ্রাম থেকে মাদকবিক্রেতা লুৎফর ও তার সহযোগী কুব্বাতকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান বিশেষ কায়দায় তাদের পাকস্থলীতে ইয়াবা বহন করা হচ্ছে। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে এক্স-রের মাধ্যমে ওই দু’জনের পাকস্থলীতে স্কচটেপ দিয়ে মোড়ানো ক্যাপসুল আকারের ২৮টি প্যাকেটের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীকালে বিশেষ ব্যবস্থায় তাদের পাকস্থলী থেকে মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা বের করে জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেফতার দু’জনের নামে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন