News71.com
 Bangladesh
 28 Feb 21, 08:53 PM
 270           
 0
 28 Feb 21, 08:53 PM

জাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে।।

জাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে।।

 

 

জাবি প্রতিনিধিঃ রোববার বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। অনশনে থাকা দুই শিক্ষার্থী হলেন প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসেন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ। ইতোমধ্যে তাদের সাথে কয়েকজন শিক্ষার্থী যোগদান করেছেন।

 

প্রায় তিন বছর যাবত তৃতীয় বর্ষে থাকলেও এখনও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। আগামী রোজার ঈদের আগে যেকোন মূল্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কোন সাড়া না আসায় ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন তারা। উপাচার্য তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বললেও এক মাসেও কোন সিদ্ধান্ত দেন নি। আজ সিদ্ধান্ত জানতে উপাচার্যের সাথে কথা বললে তিনি রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে পরীক্ষা নিতে পারবেন না বলে জানান। এরপরই আমরণ অনশনে বসেন দুই শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন