News71.com
 Bangladesh
 28 Feb 21, 12:17 PM
 273           
 0
 28 Feb 21, 12:17 PM

তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।।

তাপমাত্রা আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।।

 

নিউজ ডেস্কঃ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। আর কয়েকদিনে আরো বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অধিদপ্তর শনিবার রাতে এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। সোমবার নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন