News71.com
 Bangladesh
 27 Feb 21, 11:56 PM
 315           
 0
 27 Feb 21, 11:56 PM

আরও ৩ কোটি ডোজ করোনা টিকা কেনা হচ্ছে।। প্রধানমন্ত্রী

আরও ৩ কোটি ডোজ করোনা টিকা কেনা হচ্ছে।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার আরও ৩ কোটি ডোজ কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করেছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ধাপে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড নামের তিন কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। প্রথম ধাপে তিন কোটি টিকার বেশ কয়েকটি চালান ইতোমধ্যে বাংলাদেশে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন