News71.com
 Bangladesh
 27 Feb 21, 11:54 PM
 280           
 0
 27 Feb 21, 11:54 PM

ময়মনসিংহে নান্দাইলের সমাজসেবা অফিসে দুই ছাত্রলীগ কর্মী স্বেচ্ছাসেবীর ভূমিকায়।।

ময়মনসিংহে নান্দাইলের সমাজসেবা অফিসে দুই ছাত্রলীগ কর্মী স্বেচ্ছাসেবীর ভূমিকায়।।

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল সমাজসেবা অফিসে জনবলের অভাবে বিশৃঙ্খল অবস্থা চলছিল। সুবিধাভোগিরা ভাতা বই পাচ্ছিলেন না নির্ধারিত সময়ে। দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হতে হয়েছে অনেককে। এমন সময় ওই কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা করতে স্বেচ্ছায় কাজ করছেন সানি ও শুভ নামে ছাত্রলীগের দুই কর্মী।

 

সরেজমিনে দেখা যায়, অনলাইনে আবেদন করা প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা ভোগিদের তালিকা ও বই তৈরির কাজ করেন তারা। সিরাজ উদ্দিন নামে এক কর্মকর্তা জানান, সানি এবং শুভ অত্যন্ত পরিশ্রমী। তাঁরা এ ধরনের একটি ভাল কাজে নিজেদেরকে যেভাবে বিলিয়ে দিচ্ছে তা সকলের কাছেই অনুকরণীয়।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী জানান, তার কার্যালয়ে জনবলের অভাব। এ অবস্থায় ছাত্রলীগ কর্মীদের সহযোগিতা পেয়ে অফিসে কাজের গতি বেড়ে গেছে। তারা স্বেচ্ছায় এই শ্রম দিচ্ছেন। আরো অনেকে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন