News71.com
 Bangladesh
 27 Feb 21, 02:06 PM
 242           
 0
 27 Feb 21, 02:06 PM

লেখক মুশতাকের মৃত্যু।। ফেনীতে মশাল মিছিল

লেখক মুশতাকের মৃত্যু।। ফেনীতে মশাল মিছিল

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছেন ফেনীর লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। হাতে লেখা ফেস্টুন, প্রতিবাদী সংগীত ও স্লোগানের মাধ্যমে এ বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন। 

 

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক আহমদ ইশতিয়াক এবং সাংস্কৃতিক কর্মী জসীম উদ্দীন। বক্তারা লেখক মুশতাকের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যা’ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, গত পরশুসহ মোট সাতবার জামিন আবেদনের পরেও রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা তা মঞ্জুর করেননি। কিশোর ও মুশতাকের বিরুদ্ধে ছয়জন সাক্ষ্য দেওয়া কথা উল্লেখ করা হলেও তাদের মধ্যে পাঁচজনই পরবর্তীতে জানিয়েছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন