News71.com
 Bangladesh
 27 Feb 21, 02:03 PM
 254           
 0
 27 Feb 21, 02:03 PM

পরকীয়া প্রেমে ঘরছাড়া স্বামী।। স্ত্রীর অভিযোগে সেই স্বামীকে ফিরিয়ে দিল পুলিশ

পরকীয়া প্রেমে ঘরছাড়া স্বামী।। স্ত্রীর অভিযোগে সেই স্বামীকে ফিরিয়ে দিল পুলিশ

 

নিউজ ডেস্কঃ অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে নিজের স্ত্রী ও সন্তানকে ফেলে কাজের কথা বলে বাসা থেকে বের হন ইমরান আকন নামে এক ব্যক্তি। কয়েকদিন বাসায় ফেরেননি তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের অফিসিয়াল পেইজে ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরকীয়ায় আসক্ত হওয়া ইমরান আকনের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি) মো. সো‌হেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজের ইনবক্সে এক নারী মেসেজ পাঠান। লালবাগ থানার একটি ভাড়া বাসায় স্বামী মো. ইমরান আকন ও এক শিশু সন্তান নিয়ে থাকেন তিনি। ওই নারী লিখেন, তার স্বামী কয়েকদিন আগে কোনো এক কাজে বাইরে বেরিয়েছেন। তিনি এখনও বাসায় ফেরেননি। তার মোবাইলও বন্ধ পাচ্ছেন। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি।

 

বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ তাৎক্ষণিকভাবে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আশরাফ উদ্দিনকে বিষয়টি জানান। এতে ভুক্তভোগী নারীকে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। এরপর লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শাহ আলম তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভুক্তভোগীর দেওয়া তথ্য বিশ্লেষণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ইমরান আকনের অবস্থান শনাক্ত করেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ থানা এলাকা থেকে ইমরান আকনকে উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন