News71.com
 Bangladesh
 26 Feb 21, 05:49 PM
 246           
 0
 26 Feb 21, 05:49 PM

থানার জানালায় হ্যান্ডকাপ ঝুলছে।। মাদক ব্যবসায়ী জাকির উধাও

থানার জানালায় হ্যান্ডকাপ ঝুলছে।। মাদক ব্যবসায়ী জাকির উধাও

 

নিউজ ডেস্কঃ মাদক ব্যবসায়ী জাকিরকে ধরতে রিতিমত কঠোর পরিকল্পনা করতে হয় র‌্যাবের অভিযানিক দলকে। কৌশল করে জাকিরকে ধরেও ফেলে তারা। নিয়মানুযায়ী আটক মাদক ব্যবসায়ী জাকিরকে থানায় নেওয়া হয়। থানায় তাকে জিজ্ঞাসাবাদের পর জানালার সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে আটকে রাখা হয়। এর পর র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা আসামি হস্তান্তর ও গ্রহণের কাজে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ দেখা যায় জানালায় হ্যান্ডকাপ ঝুলছে অথচ মাদক ব্যবসায়ী জাকির সেখানে নেই! এমন নাটকিয় ঘটনা ঘটেছে সাতক্ষীরার দেবহাটা থানায়।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সম্ভবত হ্যান্ডকাপটিতে ত্রুটি থাকায় থানায় সোপর্দের আগেই জাকির কৌশলে পালাতে সক্ষম হয়েছে। সিসি ক্যামেরার তথ্যানুযায়ী থানায় নিয়ে আসার ৮ মিনিট পরই পালিয়ে যায় জাকির। তবে তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে চিরুনি অভিযান চলছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী শীঘ্রই জাকিরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন