
নিউজ ডেস্কঃ মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী। তরতর করে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ১৮ ফেব্রুয়ারির পর ব্যারোমিটারের পারদ আর ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছোঁয়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে, যা ২০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে এসেছে। ফলে রাতেও গরম অনুভূত হচ্ছে বেশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যেখানে চলতি বছর সবচেয়ে বেশি শৈত্য প্রবাহ বয়ে গেছে।