News71.com
 Bangladesh
 26 Feb 21, 05:38 PM
 260           
 0
 26 Feb 21, 05:38 PM

সিঙ্গাপুরে আগুনে পুড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু।।

সিঙ্গাপুরে আগুনে পুড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের একটি কারখানায় আগুনে পুড়ে প্রাণ হারালেন চাঁদপুরের হাজীগঞ্জের আনিসুজ্জামান (৩২) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আনিসুজ্জামানের মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাজীগঞ্জ উপজেলার সাত নাম্বার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাওলাদার বাড়ির অহিদ হাওলাদারের ছেলে তিনি। 

 

এর আগে গত বুধবার দিনের বেলায় সিঙ্গাপুরের কর্মক্ষেত্র সেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে পুড়ে যান আনিসুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন