News71.com
 Bangladesh
 25 Feb 21, 08:48 PM
 265           
 0
 25 Feb 21, 08:48 PM

যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আইনি নিবন্ধন নিশ্চিতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন তিনি।নিউইয়র্কে মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেস মেং এর সঙ্গে বৈঠককালে বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সব সসয় বাংলাদেশি ককাসের সক্রিয় সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন