News71.com
 Bangladesh
 25 Feb 21, 01:18 PM
 247           
 0
 25 Feb 21, 01:18 PM

ধর্ষণ মামলায় নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ মার্চ।।

ধর্ষণ মামলায় নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ মার্চ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা সংক্রান্ত আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ মার্চ নতুন করে ধার্য করেছেন আদালত।

 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন দিন ধার্য করেন।

 

গত বছরের ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে কোতোয়ালি থানার পরিদর্শক (নিরস্ত্র) নুর আলমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন। তার আগে একই বছরের ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় করা ধর্ষণ মামলার বাদীই গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায়  নতুন করে এ মামলাটি দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন