News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:06 AM
 269           
 0
 25 Feb 21, 10:06 AM

ভুয়া জামিননামা তৈরি।। যুবলীগ নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

ভুয়া জামিননামা তৈরি।। যুবলীগ নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

 

নিউজ ডেস্কঃ হাইকোর্টের ভুয়া জামিননামা তৈরি করায় বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) ও কাউন্সিলর মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, এটা সম্পূর্ন জালিয়াতি। একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে কঠিনতর ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বলেন, এই আদালত কোনোদিনও আগাম জামিনের আবেদন শোনেন না। আর জামিননামায় যে সকল আইন কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে দুইজন ২০১৯ সাল থেকে আর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নেই। আর একজন পদোন্নতি পেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে। এ থেকে বোঝা যায়, এই কাগজটি সম্পূর্ণ ভুয়া। তিনি বলেন, এই জালিয়াতির সঙ্গে জড়িতরা পার পেয়ে গেলে সমাজের কাছে একটি খারাপ বার্তা যাবে। এ কারণেই আদালতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবেদন করেছি। আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বগুড়ার আদালতকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন