News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:05 AM
 256           
 0
 25 Feb 21, 10:05 AM

ড্যাশ-৮ উড়োজাহাজ 'আকাশ তরী' ঢাকায় পৌঁছেছে।।

ড্যাশ-৮ উড়োজাহাজ 'আকাশ তরী' ঢাকায় পৌঁছেছে।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজের ২য় উড়োজাহাজ আজ বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে দেশে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘‘আকাশ তরী’’।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে উড়োজাহাজটি গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন