News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:05 AM
 259           
 0
 25 Feb 21, 10:05 AM

দুই নারীকে ধর্ষণের পর হত্যা।। মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

দুই নারীকে ধর্ষণের পর হত্যা।। মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

 

নিউজ ডেস্কঃ ১৭ বছর আগে ২০০৩ সালে চুয়াডাঙ্গায় দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বুধবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন আজিজুল এবং মিন্টু ওরফে কালু। আর যাকে খালাস দেওয়া হয়েছে তিনি হলেন সুজন।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৩ সালের বেগম ও কমেলা খাতুন নামের দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনজনকে মৃত্যুদন্ড দেন। এরপর আসামিদের মৃত্যুদন্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দী আসামিরা আপিল করেন। উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এরপর আসামিরা পুনরায় আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি হয়। আপিল বিভাগ দুইজনের মৃত্যুদন্ড বহাল এবং একজনকে খালাস দিয়ে রায় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন