News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:04 AM
 242           
 0
 25 Feb 21, 10:04 AM

পশ্চিমবঙ্গের নিমতিতা বিস্ফোরণকাণ্ডে যুক্ত সন্দেহে বাংলাদেশী আটক।।

পশ্চিমবঙ্গের নিমতিতা বিস্ফোরণকাণ্ডে যুক্ত সন্দেহে বাংলাদেশী আটক।।

 

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের নিমতিতা বিস্ফোরণকাণ্ডে যুক্ত সন্দেহে একজন বাংলাদেশের নাগরিককে আটক করেছে ভারতের সিআইডি। মঙ্গলবার গভীর রাতে তাঁকে আটক করা হয়। তবে আটক ব্যক্তি দোষী কি না, তা স্পষ্ট নয়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিমতিতার স্টেশনে বিস্ফোরণ হয় গত ১৭ ফেব্রুয়ারি। মারাত্মকভাবে জখম হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। তাঁর বাঁ পা ও হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিস্ফোরণের তদন্তে নেমে বাংলাদেশি শেখ নাসিমকে আটক করেছে দেশটির সিআইডি। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত তাঁকে জেরা করা হয়েছে। পরে আরো জেরা করা হতে পারে।

 

সিআইডি সূত্রের খবর, আটক শেখ হাসিম গত কয়েক মাস ধরে স্টেশনের বাইরে হকারি করতেন। বিস্ফোরণের আগে তাঁকে কয়েকদিন স্টেশনে ঘুরতে দেখা গেছে। তার থেকে সিআইডি’র ধারণা হয়েছে, শেখ নাসিম সবকিছু দেখে নিচ্ছিলেন। তিনি মূল অভিযুক্ত নাকি সাহায্যকারী তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন